ডাকবাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুননিধন নয়, দেশি কুকুর পোষা হোকলেখাটি শুরু করতে চাই ডিসিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে। কারণ, তারা জলাতঙ্ক প্রতিরোধের নামে কুকুর নিধনের মতো অমানবিক কাজে এখন আর উ ৎ সাহী নয়। ১৭ জুলাই প্রকাশিত প্রথম আলোর ‘ঢাকায় থাকি’ ক্রোড়পত্রের এক প্রতিবেদনে দেখলাম, গত অর্থবছরে ডিসিসি শহরে ১৭ হাজার ১২৪টি কুকুর নিধন করেছে জলাতঙ্ক রোগ প্রতিরোধের নামে। আমি নিশ্চিত, এর সব রোগাক্রান্ত ছিল না। শুধু জলাতঙ্ক রোগাক্রান্ত কুকুরগুলো চিহ্নিত করে সহজ কোনো উপায়ে মেরে ফেলা যেত।প্রায় পত্রিকায় কুকুর নিধন দাবি করে চিঠি ছাপা হয়, যাতে কোমলমতি শিশুদের কুকুরের কামড় থেকে রক্ষা করতে বলা হয়। আমার মত হচ্ছে, যেখানে ছিন্নমূল শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি মৌলিক অধিকার পূরণেই আমরা অক্ষম, সেখানে কুকুর নিধনের মাধ্যমে আমাদের ভবিষ্য ৎ প্রজন্ম রক্ষায় আমরা খুব সচেতন কেন? আমাদের ভবিষ্য ৎ প্রজন্ম রক্ষার দায়িত্ব নিশ্চয়ই কুকুর নিধনের মধ্যে নিহিত নয়। স্বাভাবিক সুস্থ কুকুর কখনোই কাউকে কামড় দেয় না, যদি না তাকে বিরক্ত করা হয়। বিদেশে পশুর ওপর অত্যাচারের জন্য কঠোর আইন আর বিধান রয়েছে। অথচ ঢাকা শহরে রাস্তায় চলতে ফিরতে মানুষের কুকুরের প্রতি হিংস্রতাই বেশি চোখে পড়ে আমার।কুকুরসংক্রান্ত আমার জীবনের প্রথম ঘটনাটি ঘটে ২০০৮ সালে। একদিন নিজ এলাকার রাস্তায় চলার সময় চোখে পড়ে কিছু ছিন্নমূল শিশু দুটি কুকুরছানার গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। এরপর তাদের হাত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর ছানা দুটি আমি বাসায় নিয়ে আসি। এরপর মায়া হয়ে যাওয়ায় কুকুর দুটি সুস্থ হওয়ার পরও আমার সঙ্গেই আছে। আজকাল দেশি কুকুর দেখে যাঁরা মারতে উদ্যত হন, তাঁরাই আবার বিদেশি কুকুর দেখে আদর করে মাথায় হাত বুলাতে অথবা কোলে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আমার পরিচিত অনেকেই আমাকে বিদেশি কুকুর পালনের উপদেশ দিয়েছেন দেশি কুকুরের পরিবর্তে। আমি বলব, একজন প্রকৃত পশুপ্রেমী কখনোই একই প্রাণীর বিভিন্ন প্রজাতির মধ্যে সৌন্দর্যের ভিত্তিতে বৈষম্য করেন না। তাই প্রাণীকে ভালোবাসুন, হোক তা দেশি কিংবা বিদেশি।তানভীর[email protected]