ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনযেখানে-সেখানে ময়লার কারণনগরের যে জলাশয়গুলো এখনো দখল হয়ে যায়নি, সেগুলোতে নানা ময়লা-আবর্জনা, পলিথিন ব্যাগ প্রভৃতি অব্যবহারযোগ্য দ্রব্য দিয়ে ভরাট হচ্ছে দিন দিন। এসবের পাশাপাশি দীর্ঘদিন হলো যোগ হয়েছে লোকজনের খেয়ালখুশিমতো যেখানে-সেখানে ময়লাসহ পানীয়ের খালি বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেটসহ নানা রকম জিনিস রাস্তায় ফেলে দেওয়া। যেখানে বিশ্বের মেগা সিটিগুলো দিন দিন হয়ে উঠছে অত্যাধুনিক আর ঝকঝকে পরিষ্কার, সেখানে আমাদের মেগা সিটি ক্রমেই যেন নিচের দিকে যাচ্ছে। ঢাকা শহরে মানুষের মলত্যাগেরই পর্যাপ্ত ব্যবস্থা নেই! মানুষ রাস্তার পাশে বা ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে প্রস্রাব করে। নগর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, নগরকে দূষণমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যথাযথ ব্যবস্থা নিন।আতিউর রহমানশিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজফুটপাতমুক্ত একটি শহর চাই!উত্তরায় বেলী কমপ্লেক্সের সামনে সারিবদ্ধ ভ্যানে পসরা সাজিয়ে ব্যবসার প্রতিযোগিতা দেখে মনে হয়, এটি ফুটপাত নয়, একটি সুশৃঙ্খল ব্যবসার স্থান। বিগত বিশ্বকাপ ক্রিকেটের সময় অল্প সময়ের জন্য এটি অদৃশ্য হয়ে যায়। আবার ভাসমান বেদের দলের মতো নিজস্ব অবস্থানে ফিরে আসেন হকাররা। ফুটপাত যেন তাঁদের জন্যই নির্ধারিত। দুই হাত জায়গা ফাঁকা নেই। কোনোভাবেই ওই পথ দিয়ে যাতায়াত করা যায় না। এই ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি যদি হূদয় আকুল হয়ে থাকে, তাহলে তাঁদের নির্ধারিত জায়গা দিন। বুধবার এ এলাকায় মার্কেট বন্ধের দিন, শুক্রবার সরকারি ছুটি—হয়ে যাক একটি মেলা! ভাবুন, চিন্তা করুন, তারপর অনুমতি দিন।এদিকে উত্তরা থানার সামনে পুলিশি তত্ত্বাবধানে সারিবদ্ধভাবে বিভিন্ন ত্রুটিপূর্ণ যানবাহন দীর্ঘদিন ধরে মূল সড়কের পাশে অর্ধেক রাস্তা দখল করে রাখা হয়েছে। এই অভিনব দৃশ্যাবলি থেকে মুক্ত করলে ধন্য হব।স্বপনউত্তরা, ঢাকা।