ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনসড়কটি কবে হবে?বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই ১২০ ফুট চওড়া মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-বেড়িবাঁধ সংযোগ সড়ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্মাণকাজ শিগগিরই শুরু করবে জানিয়ে একটি সাইনবোর্ডও লাগিয়ে দেয়। প্রায় দুই বছর পার হলেও ওই সাইনবোর্ডটি লাগানো ছাড়া আর কোনো কাজই হয়নি। এর ফলে ঢাকা শহরের পশ্চিম পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর তৈরি গাবতলী-সদরঘাট সড়ক ও বসিলা-আঁটি অঞ্চলের বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার, টেম্পো, রিকশা ভ্যান, ঠেলাগাড়ি, রিকশা, আবর্জনাবাহী যানকে সংকীর্ণ আঁকাবাঁকা রাস্তা দিয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে ঢাকা শহরে প্রবেশ করতে হয়। প্রবেশমুখের একপাশে দুর্গন্ধময় ডাস্টবিনের আধার, অন্যদিকে রাস্তার ওপর অবৈধ টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। এর ফলে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সৃষ্ট ভয়াবহ যানজট ঠেলে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সবাইকে অবর্ণনীয় ভোগান্তি সহ্য করতে হচ্ছে। এ অবস্থায় স্থানীয় সাংসদ ও ডিসিসির সংশ্লিষ্টদের অনুরোধ জানাই, অবিলম্বে যাতে প্রস্তাবিত ১২০ ফুট চওড়া মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-বেড়িবাঁধ সংযোগ সড়কটি নির্মাণ করে আমাদের চরম দুর্ভোগ থেকে মুক্তি দিন।ইউসুফ রেজাকাঁটাসুর, মোহাম্মদপুর, ঢাকা।ফুটপাতে অপচিকিৎসা!অনেক বছর ধরেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন, যাত্রাবাড়ী, গুলিস্তান, সদরঘাট, মতিঝিল, ফার্মগেট, মিরপুর, মালিবাগে একশ্রেণীর অসাধু ব্যক্তি দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি দেখিয়ে অপচিকিৎসা করছেন। তাঁরা মাইক বাজিয়ে বানোয়াট গল্প বলে বিভিন্ন শ্রেণীর মানুষকে জড়ো করে জটিল রোগের চিকিৎসার নামে বিভিন্ন ট্যাবলেট, ক্যাপসুল, লতাপাতার বড়ি, হালুয়া প্রভৃতি বিক্রি করছেন। তাঁদের খপ্পরে পড়ে গ্রাম থেকে আসা নিরীহ লোকজন ঠকছেন। এ ধরনের অপচিকিৎসকদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আরিফুজ্জামানদক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।