ডাকবাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনপুরান ঢাকায় মাঠের অভাবপুরান ঢাকায় খেলার মাঠের অভাব। বিশেষ করে, বেশির ভাগ স্কুলে কোনো মাঠ নেই। অথচ খেলাধুলা কিশোর-তরুণদের মাদক ও বাজে আড্ডা থেকে দূরে রাখে। অনেকে আজ মাদকের ছোবলে আক্রান্ত। তাদের রক্ষা করতে সরকারসহ কারও কোনো মাথাব্যথা নেই। আমরা চাই, ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ থাকবে, থাকবে পার্ক। মাদকমুক্ত পুরান ঢাকা গড়তে খেলার মাঠ ও শিশুপার্ক বিশাল ভূমিকা রাখতে পারে। কিন্তু এসব কে করবে? আমরা আশা করি, ডিসিসি বা অন্য কেউ এ ব্যাপারে এগিয়ে আসবে।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, ঢাকাট্রেনে চাই বাড়তি বগিআমরা যারা ঢাকায় কাজ করি, আর থাকি নারায়ণগঞ্জে; তাদের ভরসা ট্রেন। কারণ, সড়কে অনেক যানজট। বাসের আশায় থাকলে কর্মক্ষেত্রে ঠিক সময়ে পৌঁছানো যাবে না। তাই ট্রেনে রোজ ঢাকায় আসি। অনেক সময় অবশ্য ট্রেনেও দেরি হয়। তবু যাত্রীদের ভিড় ট্রেনে। পা রাখার মতো জায়গাও খালি থাকে না। তাই ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনে বাড়তি বগি যুক্ত করার জন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।হাসিবুল হাসাননারায়ণগঞ্জ