ডাকবাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনপ্রতিক্রিয়া: কী নাই, কী চাইপ্রথম আলোর ‘ঢাকায় থাকি’ ক্রোড়পত্রের একটি প্রশংসনীয় উদ্যোগ ‘কী নাই কী চাই’ বিভাগ। আগ্রহ নিয়ে পড়ি, কিন্তু প্রায়ই হতাশ হই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়সারা জবাবে। গত ২৫ সেপ্টেম্বর সংখ্যায় ‘ফার্মগেটে ফুটওভারব্রিজে হকার ও ভিক্ষুকদের বিড়ম্বনা’ থেকে রেহাই চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেখানে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জবাব খুবই দায়সারা। তাঁরা উচ্ছেদ করেন, হকার ভিক্ষুকেরা আবার বসে। তার পরও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি। অর্থ পরিষ্কার, এ বিড়ম্বনা থেকে স্থায়ীভাবে রেহাই পাবে না পথচারীরা। হতাশা বাড়ে। খিলক্ষেত থেকে বিমানবন্দর সড়কে টিলার ছবি ছাপা হয়েছে। এ জাতীয় টিলা পুরো শহরেই আমাদের চোখে পড়ে। শুধু চোখে পড়ে না সড়ক বিভাগের। তার পরও আশার বাণী শোনা গেছে যে ‘থাকলে’ দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আশায় বুক বাঁধলাম আমরা।পানির সুষম বণ্টন চান মিরপুর ১ নম্বর শাহ আলীবাগ ও আহম্মদনগরের বাসিন্দারা। নির্বাহী প্রকৌশলী বলেন, জোনাল অফিসে তাঁরা জানাবেন এবং তারপর ব্যবস্থা নেবেন। পত্রিকায় লেখা চিঠিকে অভিযোগ ধরে ব্যবস্থা নিতে তাঁর আপত্তি কোথায়? আশাবাদী হতে পারি না আমরা।এ রকম জবাব ‘নাগরিক সমস্যা’ জানাতে উৎসাহী করে না। তার পরও সাধুবাদ প্রথম আলোর এই উদ্যোগকে। সাপ্তাহিক ক্রোড়পত্র ‘ঢাকায় থাকি’তে মাসের শেষ সপ্তাহে ‘ফলোআপ: কী নাই কী চাই’ করতে পারে; যাতে আগের তিন সপ্তাহের আশ্বাসবাণীর ফলোআপ থাকবে। লেগে থাকলে অনড় কর্তৃপক্ষকে নড়ানোর আশা থাকবে, আর তাতেই আমরা উৎসাহ পাব নাগরিক সমস্যা জানাতে।মাহবুব ইলাহী আজিমপুর, ঢাকা।