ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনবিল দিতে ভোগান্তিনগরের অনেকেই বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল ব্যাংকে গিয়ে পরিশোধ করেন। হাজারীবাগ, জিগাতলা, ট্যানারি মোড়, বাড্ডানগর, কালুনগর ও কামরাঙ্গীরচর এলাকার লোকজনকে গ্যাসের বিল পরিশোধ করতে জনতা ব্যাংক, সাতমসজিদ রোড শাখায় যেতে হয়। অথচ হাজারীবাগ বাজারের পাশে হাজারীবাগ শাখা নামে জনতা ব্যাংকের একটি শাখা আছে। এ শাখার কার্যক্রম পরিচালনা করতে যে জনবল থাকা দরকার, এখানে তা নেই।এখানে যদি গ্রাহকের বিল পরিশোধের ব্যবস্থা করা হয়, তাহলে আশপাশের এলাকার গ্রাহকদের আর সাতমসজিদ রোড শাখায় যেতে হবে না। এতে যাওয়া-আসার ভোগান্তি কমবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।নাসির উদ্দিন আহমেদশিক্ষার্থী, শেখ বোরহানুদ্দীন কলেজনাজিমউদ্দিন রোড, ঢাকা।ভাড়াবাসায় বিড়ম্বনাআমি যে বাসায় থাকি, ওই বাসায় প্রতিবছর একবার ভাড়া বাড়ানো হয়। তো বর্তমান বছরের জানুয়ারিতে একবার বাসাভাড়া বাড়ানো হয়েছে। আগস্ট মাসের ভাড়া দিতে গিয়ে শুনি, বাসাভাড়া আরও বাড়িয়ে দিতে হবে। বললাম, ‘বাসাভাড়া বাড়ালে তো বলতে হয় এক মাস আগে, তো কিছু বললেন না, হুট করে বাসাভাড়া বাড়িয়ে দিতে হবে, এটা কোন সিস্টেম?’ জবাবে বাড়িওয়ালা বলেন, ‘আপনাকে বলেছি। হয়তো শোনেন নাই। তা ছাড়া অন্য ভাড়াটিয়াদেরও বলা হয়েছে।’ বাড়িওয়ালা আরও বলেন, ‘বেশি কথা বলতে পারব না, ভালো না লাগলে চলে যেতে পারেন।’ দুই মাস আগে আমি বাড়িওয়ালাকে বলেছিলাম বাসাভাড়ার রসিদ দিতে। জবাবে বাড়িওয়ালা বলেন, ‘রসিদ দিয়ে আমি ভাড়াটিয়া রাখি না। না পোষালে চলে যেতে পারেন।’কথায় কথায় বাড়িওয়ালা চলে যেতে বলেন। এই অবস্থা আর কত দিন চলবে। আমরা চাই বাড়িভাড়ার একটা সহজ ও সুন্দর নীতিমালা হোক। যাতে আর কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়ার ওপর অন্যায় প্রভাব খাটাতে না পারে। এ জন্য ভাড়াটিয়া ও বাড়িওয়ালার অধিকারবিষয়ক আইনের প্রয়োগও জরুরি।মোহাম্মদ আলীমান্ডা, সবুজবাগ, ঢাকা।