ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনতুরাগ নদ বাঁচাওনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদটি দখলদারদের কবলে হারিয়ে যেতে বসেছে। নগরের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই নদ রক্ষায় নানা রকম উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করতে খুব কমই দেখা গেছে। এর গুরুত্ব বিবেচনা করে এবং দখল বন্ধ করতে নদের পাশ ঘেঁষে রাস্তা করা হয়েছিল। তাতে মনে হয়েছিল, নদটিকে বুঝি বাঁচানো গেল এবার। কিন্তু দখলদারেরা রাস্তা অতিক্রম করে অবৈধভাবে নদ দখল করে সেখানে অবাধে বালু ও পাথরের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শুধু তা-ই নয়, একই নদ থেকে বালু উত্তোলন করে সেই নদের তীর দখল করে কোনো কোনো জায়গায় গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। এতে বিঘ্নিত হচ্ছে তুরাগ নদের স্বাভাবিক প্রবাহ। পানির প্রবাহে বাধা পেয়ে দিনে দিনে মরে যাচ্ছে একপাশে এই গুরুত্বপূর্ণ নদটি। বিশেষ করে রাজধানীর প্রবেশপথ গাবতলী ও এর আশপাশে নদ দখল করে অবৈধ বালু ও পাথরের ব্যবসা দেখলে মনে হয়, দেশে আইন-আদালত বলে কিছু নেই। নইলে এ রকম স্থানে এমন অবৈধ দখল, অবৈধ ব্যবসা চলে কী করে? কর্তৃপক্ষের কাছে আবেদন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নদটির দখল বন্ধে ব্যবস্থা নেওয়া হোক।আতিউর রহমান শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।পুরান ঢাকার রাস্তাঘাট বেহালেপুরান ঢাকার ফরিদাবাদ, আইজিগেট, পোস্তগোলা, মিলব্যারাক এবং লোহারপুল, দয়াগঞ্জ, গেন্ডারিয়া, নারিন্দা, সূত্রাপুর ও এর আশপাশের অলিগলিসহ মেইন রাস্তাগুলো এবারের প্রবল বর্ষণে এবং অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচলের জন্য একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। দেখার কেউ নেই। মালবোঝাই রিকশা, রিকশাভ্যান এবং ছোট মিনি ট্রাকগুলো এই বিধ্বস্ত খানাখন্দের মধ্যে পড়ে অহরহ দুর্ঘটনা ঘটাচ্ছে। বিধ্বস্ত রাস্তাগুলো সংস্কারে সিটি করপোরেশনের অবহেলা ও উদাসীনতা সত্যিই বেদনাদায়ক।জরুরি ভিত্তিতে পুরান ঢাকার উল্লিখিত বিধ্বস্ত রাস্তাগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, ঢাকা-১২০৪।[email protected]