ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ—সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুন।ভাড়ায় লাগাম নেইকোনটা দিয়ে শুরু করব, বাড়িভাড়া নাকি বাসভাড়া? বাড়িভাড়া দিয়েই শুরু করি। কিছুদিন আগে একটি ভাড়াবাড়িতে উঠেছি। ভর্তি হয়েছি সরকারি বাঙলা কলেজে। ভাড়াবাড়িটি আমিনবাজারে। নিয়মিতই কলেজ করি। অনার্স প্রথম বর্ষে থাকতে বাসভাড়া দিতাম এক টাকা। এখন তৃতীয় বর্ষে পড়ছি। বাসভাড়া দিতে হয় পাঁচ টাকা। তবে তিতাস বা সুপার বাসে উঠলে ১০ টাকা দিতে হয়। আর বাড়িভাড়া আগে যেখানে ছিল চার হাজার টাকা, এখন সেই বাড়ির ভাড়া দিচ্ছি ১০ হাজার ৫০০ টাকা। আমার প্রশ্ন, দুই বছরের ব্যবধানে যদি ভাড়া দ্বিগুণ, তিন গুণ হয়ে যায়, তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া বা অন্য কোনো কাজের উদ্দেশ্যে ঢাকায় যাওয়া-আসা বা অবস্থান করা কীভাবে সম্ভব?তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, বাড়ি ও বাসভাড়ার এমন নীতিমালা তৈরি করা হোক, যাতে সবার আয়-ব্যয়ে ভারসাম্য থাকে।ওবায়দুল্লাহআমিনবাজার, ঢাকা।দাম বেশি কেন?নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত শান্তিনগর একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। এখানকার যেকোনো দোকানে বাজারমূল্য থেকে পণ্যের দাম বেশি রাখা হয়। পণ্যের লেবেলে যে মূল্য লেখা থাকে, তা কখনোই মানা হয় না। বিশেষ করে গলির ও ফ্ল্যাটবাড়ির নিচের দোকানগুলোয় পণ্যের মূল্য মাত্রাতিরিক্ত বেশি রাখা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, ভোক্তা অধিকার বলে কি কিছু নেই?জাহাঙ্গীর আকবরশান্তিনগর[email protected]