ডাকবাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ—সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুন।তোরণে তোরণে ঢাকাতোরণে তোরণে ছেয়ে গেছে ঢাকা শহর। নগরের গুরুত্বপূর্ণ প্রতিটি স্থান, বিশেষ করে জিপিও, গুলিস্তান, রায়সাহেব বাজার মোড়সহ প্রতিটি মোড়ে অসংখ্য তোরণ লক্ষ করা যায়। আগে বিভিন্ন উৎসব উপলক্ষে এসব তোরণ নির্মাণ করা হলেও এখন তা সারা বছর দেখা যায়। এসব তোরণ একদিকে যেমন নষ্ট করছে নগরের সৌন্দর্য, অন্যদিকে এর থেকে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তাই তোরণ সরাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. কামরুল হাসানশিক্ষার্থীসরকারি কবি নজরুল কলেজ, ঢাকা।এটিএম বুথ চাইহাজারীবাগ বাজারে প্রতিদিন অসংখ্য মানুষ আনাগোনা করে। তাদের প্রয়োজনের টাকা তুলতে অনেক দূরে এটিএম বুথে যেতে হয়। অথচ বাজার প্রাঙ্গণে একটিও এটিএম বুথ নেই। এতে ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের অসুবিধা হয় বেশি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব বাজার প্রাঙ্গণে একটি এটিএম বুথ স্থাপন করা হোক।তানিয়া আক্তারশিক্ষার্থীগজমহল ট্যানারি উচ্চবিদ্যালয়হাজারীবাগ, ঢাকা।