ডাকবাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ—সবদিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুন।হাজীগঞ্জ দুর্গ রক্ষা করুননারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ কেল্লার সামনে দাঁড়াতেই বুকটা কেমন যেন ধক ধক করে উঠল। অদ্ভুত সুন্দর বিশাল এক কেল্লা। চারপাশ আবদ্ধ এ কেল্লাটির দৈর্ঘ্য পূর্ব-পশ্চিমে ২৫০ এবং উত্তর-দক্ষিণে ২০০ ফুট। একটি সুউচ্চ প্রধান ফটক রয়েছে দুর্গের পূর্ব দিকে। কেল্লার বিভিন্ন দিকে রয়েছে কয়েকটি গোপন দরজা। দুর্গজুড়ে রয়েছে আত্মরক্ষার জন্য মাটির উঁচু বাঁধ, যার মধ্যে রয়েছে ছোট ছোট ফাঁকা জায়গা; সেখানে অস্ত্র রেখে মোকাবিলা করা হতো শত্রুদের। দুর্গের মধ্যে পুরোটাই ফাঁকা মাঠ। ধারণা করা হয়, এখানে অবস্থান নেওয়া সেনারা এ মাঠে তাঁবু খাটিয়ে থাকতেন। সে সময় যেহেতু নদীপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম, তাই নদীপথের আক্রমণ রুখতে নদীর তীরবর্তী জায়গায় নির্মাণ করা হয় এ দুর্গটি।ঈশা খান, মীর জুমলার স্মৃতিবিজড়িত এই দুর্গ। একসময় ঢাকার নবাবেরা এটিকে ঘিরে হাফেজ মঞ্জিল নামক একটি প্রাসাদ ও উদ্যান নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতিও আছে। সময়ের ব্যবধানে একসময়ের রক্ত হিম করা নাম খিজিরপুর (হাজীগঞ্জ) দুর্গ এখন এক নীরব, নিস্তব্ধ পুরাকীর্তি। দিনের পর দিন, বছরের পর বছর ক্রমেই ক্ষয়ে পড়া এ দুর্গের অভ্যন্তর এখন ব্যবহূত হয় গৃহপালিত পশুর চারণভূমি অথবা শিশু-কিশোরদের খেলার নির্ভরযোগ্য স্থান হিসেবে। কেল্লার পথে খাসজমির ওপর পাটগুদামগুলো স্বাধীনতার পর থেকে অস্থায়ী লিজের কারণে সৌন্দর্য ক্ষুণ্ন হতে থাকে। যদিও মাঝেমধ্যে প্রশাসন লোক দেখানো সংস্কার করে থাকে—যা উল্লেখ করার মতো কিছুই নয়। এভাবে চলতে থাকলে কিছুদিন পর এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে রূপকথার গল্প বলে প্রতীয়মান হবে।জাহাঙ্গীর ডালিম [email protected]