ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ—সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুন।দোকান বন্ধে অর্ধদিবস নেই?কিছুদিন আগে ঢাকা শহরের যানজট নিরসনের জন্য একটা নিয়ম চালু হয়েছিল। ব্যবসাপ্রতিষ্ঠান সপ্তাহে একটি পূর্ণ দিন এবং তার পরের অর্ধ দিন বন্ধ রাখতে হবে। সেমতে আমরা সূত্রাপুর, বংশাল, কোতোয়ালি থানাধীন ব্যবসায়ীরা শুক্রবার সারা দিন এবং শনিবার বেলা দুইটা পর্যন্ত বন্ধ রাখতাম। কিন্তু বর্তমানের ওই নিয়ম কেউ মানছে না। এতে একদিকে যেমন হচ্ছে আইনের প্রতি অবহেলা, অন্যদিকে হচ্ছে যানজটের পুরোনো অবস্থা। যথাযথ কর্তৃপক্ষ কি আইনের সঠিক প্রয়োগ করতে পারবেন?নাম প্রকাশে অনিচ্ছুকপুরান ঢাকা।হেমায়েতপুর বাসস্ট্যান্ড যেন মৃত্যুফাঁদঢাকা-আরিচা মহাসড়কে হেমায়েতপুর বাসস্ট্যান্ড যেন একটি দৃশ্যমান মৃত্যুফাঁদ। এখানে নেই কোনো ফুটওভারব্রিজ ও জেব্রাক্রসিং। এমনকি পর্যাপ্তসংখ্যক ট্রাফিক পুলিশও নেই। সবচেয়ে বড় সমস্যা: মূল সড়কের দক্ষিণ পাশে নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গায় দীর্ঘদিন ধরে দখল করে তৈরি হয়েছে কাঁচাবাজার। ফলে রিকশাসহ অন্যান্য যানবাহন পার্কিং হয় যত্রতত্র। দিশেহারা লোকজন রাস্তা পারাপারে ছুটে চলে দিগ্বিদিক। এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। দিনের পর দিন আমরা হারাচ্ছি অসংখ্য মূল্যবান তাজা তাজা প্রাণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অনতিবিলম্বে এই অবৈধ কাঁচাবাজার এবং অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করে এখানে একটি মজবুত কাঠামোয় ফুটওভারব্রিজ নির্মাণ করা হোক।এম এ ওহাবহেমায়েতপুরসাভার, ঢাকা।