ডাকবাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ—সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুন।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হালচালআমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৫ বছর ধরে বসবাস করছি। পড়ালেখা ও চাকরির কর্মস্থল এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে হওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দৃষ্টিগোচর হচ্ছে। প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর আগের অবস্থানে নেই। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করত মনের মতো। এখন আর বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মাঠে খেলাধুলার সামগ্রী নেই। যেগুলো ছিল সেগুলোরও চিহ্ন নেই। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সর্বত্র ময়লা-আবর্জনা, মলমূত্র দ্বারা প্রসারিত। শিক্ষার্থীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করে ছাউনিতে। কিন্তু প্রস্রাব, মলমূত্রের কারণে বসার কোনো উপায় নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীর কারখানা, দেশ গড়ার কারখানা।আমরা চাই ক্যাম্পাস এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। বিশেষ করে শহীদ গিয়াস উদ্দিন আ/এ হয়ে ফুলার রোড, ব্রিটিশ কাউন্সিল, ভিসি স্যারের বাড়ি হয়ে (রাস্তার দুই পাশে) রোকেয়া হল হয়ে পরমাণু ভবন, অপর দিকে কলাভবন, মূল রাস্তা হয়ে শহীদ ডা. মিলন চত্বর এবং মিলন চত্বর হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল পর্যন্ত রাস্তা ও ফুটপাত হাঁটাচলার অযোগ্য। আশা করি এ বিষয়ে কর্তৃপক্ষ দৃষ্টি দেবে।মো. জসিম উদ্দিনপরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা।পথশিশুরা কি মানুষ নয়?ঢাকা শহরে চলতে-ফিরতে যে দৃশ্যটি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, তা হলো পথশিশুদের জীবনযাপন। যেভাবে তারা দিনাতিপাত করছে, যেন তারা মানুষ নয়; মানুষ নামের অন্য কোনো প্রাণী। এ দেশের নাগরিক হিসেবে তাদেরও রয়েছে স্বাভাবিক জীবনযাপনের অধিকার। সামান্য অর্থের অভাবে জীবন কাটছে বিভিন্ন বাসটার্মিনাল, রেলস্টেশন, যাত্রীছাউনি, গাছতলা ও রাস্তাঘাটে। জীবন বাঁচানোর জন্য খাদ্য হিসেবে গ্রহণ করে অস্বাস্থ্যকর পচা ফল, রুটি, বিস্কুট ও বিভিন্ন ভাগাড়ে ফেলে দেওয়া উচ্ছিষ্ট। এভাবেই রাজধানীতে কাটছে তাদের জীবন।কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এমন একটি ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে অবহেলিত পথশিশুরাও সাধারণ মানুষ হিসেবে বাঁচতে পারে।মো. দিদারআমিনবাজার, সাভার, ঢাকা।