ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনবুড়িগঙ্গা বাঁচানরাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী আজ অবহেলিত। এককালে এই বুড়িগঙ্গা নদী ছিল জলপথে যাতায়াতের একমাত্র সম্বল। বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানি বিষাক্ত। দুর্গন্ধের জন্য নদীর কাছে যাওয়া বড়ই কষ্টকর। অথচ এই নদী দিয়ে এখনো হাজার হাজার নৌকা, লঞ্চ, স্টিমার, কার্গো, ট্রলার প্রভৃতি যাতায়াত করছে। এখন এই নদীর পানি কোনোক্রমেই ব্যবহারযোগ্য নয়। এই পানি ব্যবহারকারীদের চর্মরোগ থেকে শুরু করে চুল ওঠা, পেটের পীড়াসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী ও এর আশপাশের পরিবেশ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, ঢাকা-১২০৪।দিনে কেন আবর্জনার ট্রাক?নগরের প্রায় সব ডাস্টবিন ফুটপাত নয়তো সড়কে করা হয়েছে। সড়কে বাস, রিকশা, মাইক্রোবাসের আধিক্যে হাঁটাই কঠিন। সেখানে ফুটপাতের পাশে কিংবা সড়কের মোড়ের ডাস্টবিনের দুর্গন্ধে টেকা দায়। তার পরও মানুষ মেনে নিয়েছে। কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে দিনের বেলায় ময়লা বাছাইয়ের কাজ। আশপাশ থেকে ময়লা-আবর্জনা এনে সেগুলো ডাস্টবিনে ওলটপালট করে দেখা হয়। তাতে তীব্র গন্ধ আরও ছড়িয়ে পড়ে চারপাশে।এ ছাড়া সম্প্রতি শুরু হয়েছে দিনের বেলায় ময়লা পরিবহনের কাজ। প্রায়ই দেখা যায়, ট্রাকে করে আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে। হরতালের দিন এ প্রবণতা আরও বেড়ে যায়। এভাবে ময়লা অপসারণে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। পরিবেশ দূষণ ঘটে ভয়াবহ। এ ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।আতিউর রহমানশিক্ষার্থী, ঢাকা কলেজ।