প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে বৈঠক করার সময় সাধারণ ছাত্ররা ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করেছে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ছাত্রশিবিরের কর্মীরা হলেন আরবি বিভাগের তৃতীয় বর্ষের নাসিরউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আরাফাত ও লোকমান। বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল কবির জানান, এর আগে হলে ছাত্রশিবিরের কার্যক্রমে জড়িত থাকায় তাঁদের হল থেকে বহিষ্কার করা হয়। আজ দুপুরে তাঁরা গোপনে ডাকসুতে বৈঠক করছিলেন। খবর পেয়ে সাধারণ ছাত্ররা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।