ডাকাত শহীদের দুই সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ‘ক্রসফায়ারে’ নিহত ডাকাত শহীদের সহযোগী মোহাম্মদ হানিফ ওরফে নাইট্যা হানিফ ও আলমগীর ওরফে ভুয়া বাঙাল মামুনকে আজ ভোররাতে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার হওয়া ওই দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ডাকাত শহীদ নিহত হওয়ার পর হানিফ নিজেকে ওই অপরাধী দলটির প্রধান বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন।গতকাল রাতে সায়েদাবাদ এলাকা থেকে হানিফকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সায়েদাবাদের পার্শ্ববর্তী এলাকা করাতিটোলায় থেকে তাঁরা সায়েদাবাদ বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করতেন।