ডাকাত শহীদের লাশ শনাক্ত ও দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদুল ইসলাম ওরফে ডাকাত শহীদের লাশ পরিবারের সদস্যরা শনাক্ত করে আজ শুক্রবার ভোরে আজিমপুর কবরস্থানে দাফন করেছে। গতকাল মধ্য রাতে তাঁর বড় ভাই নুরুল ইসলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে থাকা লাশটি শনাক্ত করেন। এ ব্যাপারে নুরুল ইসলাম বেলা ১১টার দিকে প্রথম আলো ডটকমকে বলেন, রাতেই তিনি শহীদের লাশ শনাক্ত করেছেন। ভোরে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গত মঙ্গলবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদ ও তাঁর সহযোগী কালু নিহত হন। দুই মাস আগে শহীদকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত সরকার।