ডাকাত সন্দেহে গণপিটুনি, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে মো. ইয়াসিন (৪০) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার গভীর রাতের ওই ঘটনায় আহত হয় মকবুল হোসেন (৪২) নামের আরেকজন। তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।ইয়াসিনের বাড়ি সদর উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে আর মকবুলের বাড়ি শহরের নতুনবাজারে।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর গ্রামবাসীর বরাত দিয়ে জানান, গভীর রাতে ৮-১০ জনের এক ডাকাত দল গ্রামের হামিদ কাজীর ঘরে ডাকাতি করার সময় স্থানীয় লোকজন ডাকাতদের ওপর হামলা চালায়। এ সময় দুজন জনতার হাতে ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।