ডাকাতি মামলায় ছাত্রদল সভাপতির ছয় মাসের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি থানায় ডাকাতির অভিযোগে দায়ের করা এক মামলায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন ওরফে টুকুকে ছয় মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।এ ছাড়া অন্য একটি মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে আলিমসহ আটজনকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত।আজ বিচারপতি আবদুল ওয়াহহ্াব মিঞা ও বিচারপতি মো. রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের এক বেঞ্চ তাঁদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জনৈক শামীমা আক্তার ওরফে লাইজু ১৮ জানুয়ারি সুলতান সালাহউদ্দিনসহ আটজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ডাকাতির মামলাটি দায়ের করেন। একই দিন ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে অন্য একটি মামলা দায়ের করেন।