ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৪
রাজধানীর মহাখালী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ডাকাতির ১০ ভরি স্বর্ণালংকার, ৮০ হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহূত দুটি চাকু উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: শহর আলী ওরফে কামাল হোসেন (৩৭), নূর হোসেন (২৫), আলামিন (২৩) ও শিপন (২৫)।ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া এই চারজন পরিবহনশ্রমিকের আড়ালে ডাকাতি করে বেড়ান। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, চলতি বছরের ৯ মার্চ গেন্ডারিয়ার ব্যবসায়ী আবু তাহেরের বাসা থেকে তাঁরা এ স্বর্ণালংকার ও টাকা ডাকাতি করেন। ডাকাতির সময় ওই পরিবারের লোকজনদের হাত-পা যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, সেই দড়িও উদ্ধার করা হয়েছে।মশিউর রহমান আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।