ডাকাতিতে বাধা দেওয়ায় স্কুলছাত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাত দল দা দিয়ে কুপিয়ে এক স্কুলছাত্রীকে খুন করেছে। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে এ ঘটনা ঘটে। স্কুলছাত্রীর নাম মিলি চন্দ্র দাস (১৪)।মিলি মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। পুলিশ তার মরদেহ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ছাতক থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ওই পরিবারের বরাত দিয়ে জানান, রাত আড়াইটার দিকে জাউয়াবাজারের আবিদপুর এলাকায় ‘তরস্ক ভবন’ নামের বাড়িতে ডাকাত দল হানা দেয়। ওই বাড়িতে জাউয়াবাজার শাখা গ্রামীণ ব্যাংকের সহব্যবস্থাপক ডলি রানী তালুকদার সপরিবারে থাকতেন। ডাকাত দল ঘরে ঢোকার সময় ডলি রানীর বোনের মেয়ে মিলি ঘুম থেকে জেগে ওঠে ‘ডাকাত, ডাকাত’ বলে চিত্কার শুরু করে। এ সময় ডাকাত দল মিলির মাথায় ও পিঠে দা দিয়ে কোপ দেয়। মিলি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ডাকাতি ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।