ডাকাতির অভিযোগে ওমানগামী যাত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল বিমানবন্দরে আজ বুধবার ওমানগামী এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার থানার পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা যৌথভাবে এই অভিযান চালান।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জলিল খান (৩২)। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়। পুলিশের অভিযোগ, জলিল খান সাভারের মাসুদ অ্যান্ড কোম্পানি নামের একটি রাসায়নিক যন্ত্রপাতি তৈরির প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় করা মামলার আসামি। এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ‘ফ্লাই দুবাই-এর বেলা ১১টার বিমানে জলিলের ওমান যাওয়ার কথা ছিল। সকাল সোয়া নয়টার দিকে সাভার থানার পুলিশের সহযোগিতায় আমরা তাঁকে ইমিগ্রেশন ট্রানজিট পয়েন্ট থেকে গ্রেপ্তার করি।’এ ব্যাপারে সাভার থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, ‘গত ২৫ ডিসেম্বর সাভারের নন্দখালী এলাকায় মাসুদ অ্যান্ড কোম্পানি নামের একটি কেমিক্যাল মেশিনারিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ডাকাতি হয়। এর সঙ্গে জলিল খানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি মামলা হওয়ার পর আমরা মিজান ও মনির নামের দুজনকে গ্রেপ্তার করি। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল জলিলের ওমান যাওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন করে তিনি আজ পালানোর চেষ্টা করেন।’