প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমানিয়ায় ডাকিনীবিদ্যাকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটির শ্রম আইনের পরিবর্তনের কারণে এই স্বীকৃতি মিলেছে। তবে এতে খুশি নন এই বিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বঘোষিত এক ডাকিনীবিদ প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। ব্যাপক কর ফাঁকি রোধে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাকিনী ছাড়াও জ্যোতিষী, পরিচারক ও গাড়িচালকের প্রশিক্ষকদের কাজকেও পেশা হিসেবে বিবেচনা করা হবে। এতে তাঁরা আয়কর ফাঁকি দিতে পারবেন না। কয়েক মাস এই পদক্ষেপ নিয়ে বিতর্ক হয়েছে। ডাকিনীবিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিবাদ করেছেন। উপহাস করা হয়েছে গণমাধ্যমে। এপি