আপাতদৃষ্টিতে নেদারল্যান্ডের ধারেকাছে নেই গ্রুপের অন্য কোনো দল। ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালিস্ট নেদারল্যান্ড এবারের বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম দেখিয়ে এসেছে। কোচ বার্ট ফন মারউইকের অধীনে বাছাইপর্বের আটটি ম্যাচই জিতে দক্ষিণ আফ্রিকার পথে রওনা হওয়া নেদারল্যান্ড এখন ফিফা র্যাঙ্কিংয়ের ৪ নম্বর দল। তাদের তো নিশ্চিন্তেই থাকার কথা।কিন্তু নেদারল্যান্ড নিশ্চিন্তে থাকতে পারছে না গ্রুপের বাকি দলগুলোর নামের কারণে। এই গ্রুপের বাকি তিন দল ক্যামেরুন, ডেনমার্ক ও জাপান। তিন দলকেই সমীহ করতে হবে ডাচ দলকে।নেদারল্যান্ডের পর গ্রুপে সবচেয়ে বিপজ্জনক দল ক্যামেরুন। আফ্রিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলা ক্যামেরুন এর আগে পাঁচটি বিশ্বকাপ খেলেছে। বিশ্বকাপের অভিজ্ঞতায় আফ্রিকান দলগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ তারা। বাছাইপর্বে ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্র নিয়ে প্রতিযোগিতার মূল পর্বে উঠে আসা ক্যামেরুনের সবচেয়ে বড় অস্ত্র স্ট্রাইকার স্যামুয়েল ইতো।ডেনমার্কের ইতোর মতো কোনো অস্ত্র নেই ঠিকই, কিন্তু ইউরোপের বিভিন্ন লিগের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি আছে দারুণ ফর্মে। পর্তুগাল, সুইডেন, হাঙ্গেরির মতো দলের সঙ্গে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্ব খেলতে আসাটা সোজা কথা নয়। ডেনমার্কের বড় অস্ত্র হতে পারেন ১০ বছর ধরে কোচের দায়িত্বে থাকা মর্টেন ওলসেন। এই বিশ্বকাপে কোনো দলের সঙ্গে দীর্ঘতম সময় ধরে থাকা একমাত্র কোচ। তবে ডেনমার্কের ব্যাপারে প্রতিপক্ষ দলের যে তথ্যটা জানা খুব জরুরি, তা হলো এ দলটি কখনোই বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেয়নি। এর আগে যে তিনবার (১৯৮৬, ১৯৯৮, ২০০২) বিশ্বকাপে খেলেছে তারা, প্রতিবারই কমপক্ষে দ্বিতীয় পর্বে গেছে!গ্রুপের বাকি দলটি জাপান আপাতদৃষ্টিতে নখদন্তহীন। সর্বশেষ পাঁচ এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন জাপান বাছাইপর্বে যথারীতি দাপট দেখিয়েই এসেছে বিশ্বকাপে। দাপটটা হয়তো গ্রুপের বাকি তিন দলের জন্য যথেষ্ট হুমকির কারণ হবে না। কিন্তু একটি দলের বিপক্ষে জাপানের জয়ই গ্রুপের সব হিসাব-নিকাশ উল্টেপাল্টে দিতে পারে। ২০০২ বিশ্বকাপে দেশের মাটিতে যেমন রাশিয়া, বেলজিয়ামের গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে চলে গিয়েছিল তারা, সেটাও তো হতে পারে!নেদারল্যান্ড গোলরক্ষক: মার্টিন স্টেকেলেনবার্গ, সান্ডার বশ্চার, মাইকেল ভর্ম।ডিফেন্ডার: আন্দ্রে ওইজার, ভুরনন অনিতা, খালিদ বেলারুজ, এডসন ব্রাফিড, জিওভান্নি ফন ব্রঙ্খর্স্ট, জন হেইটিঙ্গা, জরিস মাথিসেন, রন ভ্লার, গ্রেগরি ফন ডার উইল। মিডফিল্ডার: ওয়েসলি স্নেইডার, ওটমান বাকাল, মার্ক ফন বোমেল, ওট ব্রামা, অরল্যান্ডো এঙ্গেলার, ইব্রাহিম আফিলে, নিগেল ডি জং, স্টিজিন হার্স, মেন্ডেস দা সিলভা, ফন ডার ভার্ট, ডেমি ডে জিউ। ফরোয়ার্ড: আরিয়েন রোবেন, রায়ান বাবেল, এলজেরো ইলিয়া, ডার্ক কিউট, জারমেই লেনস, রবিন ফন পার্সি, ক্লাস-ইয়ান হান্টেলার।ক্যামেরুন গোলরক্ষক: হামিদু সোলেমানু, কার্লোস কামেনি, গাই রোলান্ড এনডি আসেম্বে, অমর প্যাট্রিক টিগনিয়েম্ব।ডিফেন্ডার: জিন প্যাট্রিক আবুনা এনজানা, বেনোয়েত আসু-একোতো, সেবাস্তিয়ান বাসোং, গায়েতান বং, অরিলেন চেদোজোউ, জার্মেই নিতাপ, স্টেফানে এমবিয়া, মাকাজি বোকার, নিকোলাস এনকোলু, রিগোবার্ট সং।মিডফিল্ডার: মার্সেল এনজেং, এনো ইয়ং তারকাং, জিন ২য় মাকুন, জর্জেস মানজেক, জোয়েল ম্যাটিপ, প্যাট্রিক মেভোংগু, ল্যান্ড্রি নেগুয়েমো, আলেজান্দ্রে সং। ফরোয়ার্ড: ভিনসেন্ট আবুবকর, এরিক চোপো মতিং, অ্যাকিলি এমানা, স্যামুয়েল ইতো, মোহামাদু ইদ্রিসো, ডর্গ কোমাহা, অ্যাকিলি ওয়েবো, জ্যাকস জোয়া।ডেনমার্ক গোলরক্ষক: টমাস সোরেনসেন, জেসপার ক্রিস্টিয়ানসেন, কিম ক্রিস্টিয়ানসেন, স্টেফান অ্যান্ডারসেন।ডিফেন্ডার: ড্যানিয়েল অ্যাগার, লার্স জ্যাকবসেন, প্যাট্রিক এমটিলিগা, পার ক্রোলড্রুপ, সিমন বুশ পোলসেন, সিমন কায়ের, উইলিয়াম ভিস্ট ইয়রজেনসেন। মিডফিল্ডার: ক্রিস্টিয়ান পোলসেন, ক্রিস্টিয়ান ডি এরিকসেন, ড্যানিয়েল ইয়েনসেন, জ্যাকব পোলসেন, মাইকেল সিলবারবুয়ের, মিকেল বেকমান, টমাস এনভোলসেন, টমাস খালেনবার্গ, ডেনিস রোমেদাল, জেসপার গ্রোঙ্কায়ের, মার্টিন জর্জেনসেন, মাইকেল ক্রন-দেলি। ফরোয়ার্ড: জন দাল টমাসন, নিকলাস বেন্টনার, সোরেন লারসেন।জাপান গোলরক্ষক: ইয়োসিকাতসু কাওয়াগুচি, সেইগো নারাজাকি, ইজি কাওয়াসিমা।ডিফেন্ডার: মার্কাস তুলিও তানাকা, ইয়ুসি কোমানো, দায়কি ইয়ামাসা, ইয়াসুকি কোনো, ইয়ুতো নাগাতোমো, আতসুতো উচিদা।মিডফিল্ডার: সানসুকে নাকামুরা, জুনিচি ইনামোতো, ইয়াসুহিতো এন্ডো, কেঙ্গো নাকামুরা, দায়সুইকে মাতসুই, যুকি আবে, মাকোতো হাসেবে, কেউসুকে হোন্ডা।ফরোয়ার্ড: ইজি তামাদা, ইয়োসিতো ওকুবো, কিসি ইয়ানো, সিনজি ওকাজাকি, তাকাযুকি মরিমোতো।