ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২। এর প্রস্তুতি শুরু হয়েছে আগেই। প্রশ্নপত্র চূড়ান্ত করছে একাডেমিক কমিটি। ওয়েবসাইট এবং ভিডিও কার্যক্রম নিয়ে ব্যস্ত এখন মিডিয়া কমিটি। ফরম, সার্টিফিকেট ছাপানো আর মেডেল বানানো নিয়ে ব্যস্ত ব্যবস্থাপনা কমিটি। আঞ্চলিক ভেন্যুতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। আর ২ ডিসেম্বর শুরু হবে এই উৎসব যাদের জন্য, তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম। ১১ ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত এবারের মূল পর্ব। বিজয়ীদের নিয়ে ক্যাম্প, এপিএমও। তারপর যথারীতি আর্জেন্টিনায় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। সব আঞ্চলিক উৎসবের রেজিস্ট্রেশন ও অন্যান্য তথ্য নিয়ে আমাদের আহ্বান