ডানপন্থী ফোর্ডম্যান ‘আইডল’ ছিলেন ব্রেইভিকের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের নারকীয় হত্যাকাণ্ডের নায়ক অ্যান্ডার্স ব্রেইভিকের অনলাইন ‘আইডল’কে চিহ্নিত করেছে নরওয়ের একটি দৈনিক সংবাদপত্র। ফোর্ডম্যান নামে ডানপন্থী ওই ব্লগারই ছিলেন ব্রেইভিকের অনলাইন আইডল ও প্রিয় লেখক। খবর রয়টার্স।রয়টার্স জানিয়েছে, ভিজি নামে নরওয়ের একটি দৈনিক সংবাদপত্র ব্রেইভিকের ওই আইডলকে চিহ্নিত করেছে। ফোর্ডম্যানের প্রকৃত নাম পিডার জেনসেন। ৩৬ বছর বয়সী ওই ব্লগার অভিযোগ করেছেন, ইসলাম ধর্ম ইউরোপীয় সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। ওই সংবাদপত্রে এক সাক্ষাত্কারে পিডার জেনসেন জানিয়েছেন, ব্রেইভিক তাঁর ভক্ত হলেও তিনি ব্রেইভিকের ওই নারকীয় কর্মকাণ্ডকে মোটেও সমর্থন করেন না। তিনি বিশ্বাস করেন, এ ধরনের একটি ঘটনায় ব্রেইভিক শুধু কম্পিউটার গেমের সুপার হিরো হতে পারে, বাস্তবে তা সমর্থন যোগ্য নয়। জেনসেন আরও জানিয়েছেন, ব্রেইভিক তাঁকে বেশ কয়েকটি ই-মেইল ও ব্যক্তিগত যোগাযোগের ঠিকানা দিয়েছেন। কিন্তু তিনি কখনোই দেখা করেননি। কারণ, ব্রেইভিক সব সময়ই সহিংস ঘটনার কথা বলতেন। আর এ কারণেই ব্রেইভিককে বেশ বিরক্ত লাগত বলেও জানিয়েছেন জেনসেন।গত ২২ জুলাই নরওয়েতে ব্রেইভিক বিস্ফোরণ ও গুলি করে ৭৭ জনকে হত্যা করে।