ডানোন নেশন্স কাপ ফুটবলে রাজবাড়ী চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ডানোন নেশন্স কাপ অনূর্ধ্ব ১০-১২ ফুটবল প্রতিযোগিতায় রাজবাড়ী জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। রাজবাড়ী রেলওয়ে শহীদ আবদুুল আজিজ খুশি মাঠে ১ জুন নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে কোনো পক্ষই গোল করতে না পারায় পরে টাইব্রেকারের মাধ্যমে রাজবাড়ী জেলা দল ৭-৬ গোলে নারায়ণগঞ্জ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়াদা শাহানা বারী বিজয়ী রাজবাড়ী জেলা দল ও রার্নাস আপ নারায়ণগঞ্জ জেলা দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় রাজবাড়ী জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মুঞ্জুরুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরাদুল হক, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলা দল অংশ নেয়।