ডান্ডা, মন্ডা, ঠান্ডার সময় এখন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সংবিধান সমর্থন করে না। দেশে এক মিনিটের জন্যও অনির্বাচিত সরকার রাখার সুযোগ নেই। এখন বিএনপির হাতে কোনো মাগুরা নেই, ১৫ ফেব্রুয়ারি নেই। জিয়াউর রহমান ও এরশাদের যুগ শেষ। কিছু ডান্ডা, কিছু মন্ডা, তারপর ঠান্ডা। আর ১০টার মধ্যেই নির্বাচন শেষ। সেই সময় এখন আর নেই।’‘গণতান্ত্রিক ব্যবস্থায় সকল আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ সোমবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেন, বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তারা চায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। আর আওয়ামী লীগ চায় সুষ্ঠু নির্বাচন। এ জন্যই সংবিধান সংশোধন করা হয়েছে। বিএনপির উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমাদের হাতে কোনো রূপরেখা নেই। আপনারা চাইলে সংসদে আসুন। আমরা কোনো শর্ত দিতে চাই না। আপনাদের কথা বলতে কেউ বাধা দেবে না।’