ডাবিং শেষে ‘ও আমার দেশের মাটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনন্ত হিরার পরিচালনায় ও আমার দেশের মাটি চলচ্চিত্রের ডাবিং শেষ হয়েছে। বর্তমানে সাউন্ড ইফেক্ট ও আবহ সংগীতের কাজ চলছে। পরিচালক জানান, ‘মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় ও আমার দেশের মাটি সম্পূর্ণ একটি প্রেমের ছবি। আগামী বছরের শুরুতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সেভাবেই সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’ও আমার দেশের মাটি চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন: রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, নূনা আফরোজ, তমা মির্জা প্রমুখ। ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, অদিতি মহসিন, বিউটি, রাজীব, মুনির ও লিজা।