ডার্নবাখের বিস্ময় ও রোমাঞ্চ
৩০ বছরের মধ্যে সারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন ডার্নবাখ। প্রথম শ্রেণীর ক্রিকেটে শুরুটা ভালো হয়নি। গত তিন বছরে দারুণ পারফরম্যান্স। এরই ধারাবাহিকতায় জাতীয় দলেকেভিন পিটারসেনের চোট সুযোগ করে দিল এউইন মরগানকে। এক দক্ষিণ আফ্রিকানের বদলে এলেন এক আইরিশ। ফলে বহুজাতিক দলটায় ‘বিদেশির’ সংখ্যা ঠিকই থাকল। কিন্তু দক্ষিণ আফ্রিকান যে একজন কমে গেল! খুব বেশি দিনের জন্য নয়। স্ট্রাউস, ট্রট, প্রিয়ররা ঠিকই একজন ‘স্বদেশি’ পেয়ে গেলেন। হ্যাঁ, এ মুহূর্তে ইংলিশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম জেড ডার্নবাখও জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান!ডার্নবাখকে নিয়ে আলোচনা অবশ্য এ কারণে নয়। ইংল্যান্ড দলে ‘বিদেশি’ খেলোয়াড় নিয়ে আলোচনার কিছুই নেই। আলোচনায় তিনি এসেছেন, যেভাবে বিশ্বকাপে এলেন এর জন্য। ৩০ সদস্যের প্রাথমিক দলে ছিলেন, কিন্তু ভালোভাবেই জানতেন, সেটা শুধু রাখতে হয় বলেই। বিশ্বকাপের চেয়ে তাঁর ভাবনা বেশি ছিল তাই ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) ক্যারিবীয় সফর নিয়েই। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলছিলেনও ভালো—৪ ম্যাচে ১৯ উইকেট। সর্বশেষ ম্যাচটা খেলার পরদিন সকালে হঠাৎ একটা ফোন পেলেন, এরপর সবকিছু হলো যেন ঘোরের মধ্যে। দেখতে দেখতেই নিজেকে আবিষ্কার করলেন প্লেনে। লন্ডনে এক রাত থেকে রোববার সন্ধ্যায়...বিশ্বকাপে!‘আমার জন্য এটা ছিল রোমাঞ্চকর ও আনন্দময় এক বিস্ময়। শুনেছিলাম আজমল চোট পেয়েছে, কেউ একজন তাঁর জায়গা নেবে। আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম রিপ্লেসমেন্ট কাকে নেওয়া হয়। অবাক হয়ে দেখলাম, সেটা আমিই।’ এখনো ডার্নবাখের কণ্ঠে সেই রোমাঞ্চ ও বিস্ময়ের ছোঁয়া।জন্ম জোহানেসবার্গে, ওখানেই বেড়ে ওঠা। ১৪ বছর বয়সে পরিবার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডে স্থায়ী হওয়ার। তখনো সে অর্থে ক্রিকেট শুরু করেননি। স্কুলে বরং রাগবির দিকেই ঝোঁক ছিল বেশি। ইংল্যান্ডে আসার পর মজা করেই সারের অনূর্ধ্ব-১৫ দলের জন্য ট্রায়াল দিতে গিয়েছিলেন। সবাইকে অবাক করে দিয়ে ট্রায়ালে টিকে গেলেন। জায়গা হলো সারের একাডেমিতে। তখনো ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার কথা ভাবেননি। ভাবলেন ১৭ বছর বয়সে সারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর। ৩০ বছরের মধ্যে সারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন ডার্নবাখ। প্রথম শ্রেণীর ক্রিকেটে শুরুটা ভালো হয়নি। গত তিন বছরে দারুণ পারফরম্যান্স। এরই ধারাবাহিকতায় জাতীয় দলে।নিজেকে এখন আপাদমস্তক ইংলিশই মনে করেন ২৫ বছর বয়সী এই পেসার, ‘দেখুন, দক্ষিণ আফ্রিকা মোটেও আমার দেশ নয়। জন্ম আর স্কুলজীবনের শুরু ওখানে। এ ছাড়া ওখানকার আর কিছুই আমি জানি না। ক্রিকেট ক্যারিয়ারের পুরোটাই ইংল্যান্ডে, ইংল্যান্ডের জন্যই আজ আমি এখানে। আমার মনপ্রাণ জুড়ে ইংল্যান্ড।’আজমলের জায়গায় ক্রিস ওকস সুযোগ পাবেন বলেই ভাবছিলেন অনেকে। ধারণা করা হচ্ছে, ডার্নবাখকে নেওয়া হয়েছে স্লোয়ার বল আর রিভার্স সুইংয়ে দক্ষতার জন্য। নিজেই জানালেন, কয়েক ধরনের স্লোয়ার বল আছে তাঁর। এখন স্বপ্ন দেখছেন বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল দিয়ে বিশ্বকাপ অভিষেকের। জানেন, সম্ভাবনা খুব কম, কিন্তু স্বপ্ন দেখতে তো মানা নেই!