ডাল কাটায় জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমতি ছাড়া গাছের ডাল ছেঁটে ফেলায় আদাবর থানায় জিডি করেছেন লেখক নাসরীন জাহান। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রোববার বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে পূর্বানুমতি ছাড়াই বিদ্যুৎ সরবরাহ তারের সঙ্গে লেগে থাকা তাঁর একটি কৃষ্ণচূড়া ও একটি কদমগাছের ডাল ছেঁটে ফেলেছেন। জিডিতে উল্লেখ করা হয়, গাছ দুটির সব পাতা ও ফুল ছেঁটে ফেলা হয়েছে। কয়েকটি ডাল নিয়ে কেবল ন্যাড়া গাছ দুটি দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণচূড়াগাছটি ছিল ফুলে ফুলে ভরা আর কদমগাছে এই প্রথম ফুল ধরেছিল। ওই দিন হঠাৎই বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে গাছের ডাল ছাঁটতে শুরু করেন। বাড়ির লোকজন বাধা দেওয়ার পর তাঁরা ক্ষান্ত হন। কিন্তু ততক্ষণে তাঁরা গাছ দুটি ন্যাড়া করে ফেলেন। নিজস্ব প্রতিবেদক