ডালমিয়ার ষড়যন্ত্র-তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল কলকাতাবাসী যে ম্যাচটা ইডেনের গ্যালারিতে বসে দেখার সুযোগ পেত, সেই ভারত-ইংল্যান্ড ম্যাচটা তাদের প্রায় সবারই দেখতে হবে টিভিতে। বিশ্বকাপ শুরুর আগেই বহুল আলোচিত ম্যাচটা যে হচ্ছে বেঙ্গালুরুতে।ইডেনের সংস্কারকাজ সময়মতো হয়নি—এই কারণ দেখিয়ে ইডেন থেকে ম্যাচটা সরিয়ে নেওয়া হয়েছে। ইডেনে তাই এবারের বিশ্বকাপে ভারতের কোনো ম্যাচ হচ্ছে না। এটা কি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) পরাজয়, নাকি এর পেছনে অন্য কারণ আছে?এ নিয়ে যখন সরব আলোচনা, তাতে যোগ দিলেন জগমোহন ডালমিয়া। সিএবির সভাপতি হিসেবে দায়টা তো তাঁর কাঁধেই আসে প্রথমে। নিজে একসময় আইসিসির সভাপতি ছিলেন, উপমহাদেশে ১৯৯৬ বিশ্বকাপ আয়োজনের পেছনে তাঁরই ছিল বড় ভূমিকা। কিন্তু সেই ডালমিয়াই যখন সিএবির সভাপতি, ম্যাচটা ইডেন থেকে সরে গেল। এটা তাঁর জন্য বিব্রতকর। কিন্তু কেন এটা হয়নি, সেই ব্যাখ্যা দিতে গিয়ে আইসিসির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। শুধু তা-ই নয়, রীতিমতো তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধও আবিষ্কার করেছেন ডালমিয়া।‘এটা ক্রিকেটীয় ও রাজনৈতিক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। এটা যদি ষড়যন্ত্র না হয়, তাহলে কোনটা ষড়যন্ত্র? আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে। উপমহাদেশের অন্য স্টেডিয়ামগুলো সংস্কারের জন্য সময় দেওয়া হয়েছে, কিন্তু ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সময় দেওয়া হলো না’—বলেছেন ডালমিয়া। ওয়েবসাইট।