ডায়াবেটিক ফুট: কিছু প্রশ্ন, কিছু উত্তর
জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তাইব্রাহিম জেনারেল ও ফুটকেয়ার হাসপাতাল, রামপুরা, ঢাকাসমস্যা: আমার ডায়াবেটিস ছয় বছরের। প্রতিদিন ঘণ্টা খানেক হাঁটি। কিন্তু হাঁটলে পায়ের নিচে ফোসকা পড়ে যায়। ফোসকা নিজে নিজেই গলে যায় কিন্তু চামড়াটা লাল হয়ে যায় এবং ব্যথা করে। কোনো ঘা হয় না।এই সমস্যা আট-নয় মাস ধরে হচ্ছে। এর কি কোনো স্থায়ী সমাধান আছে? আবদুল আলীসিলেট।পরামর্শ: সম্ভবত আপনার পায়ের স্নায়ুতে সমস্যা হচ্ছে। আপনি হাঁটার জুতা পরিবর্তন করুন। এবং জুতা নির্বাচনে সচেতনতা অবলম্বন করতে হবে। এমন জুতা পরবেন, যা ভেতরে যথেষ্ট জায়গা রাখে, সামনের দিকটি চোখা নয়, আঙুল ভাঁজ হয় না, খুব টাইট নয় আবার খুব ঢিলেও নয় এবং পায়ের কোনো নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ বা প্রেসার পড়ে না। চামড়ার আরামদায়ক হাঁটার জুতা পরে হাঁটলে সমস্যা অনেকটাই কমবে। জুতা কিনবেন বিকেলের দিকে, কেননা তখন পা সবচেয়ে বেশি ভারী ও বড় থাকে। প্রয়োজনে পায়ের মাপে একটি কাগজ কেটে নিয়ে যাবেন দোকানে, কাগজটি একটুও ভাঁজ না হয়ে জুতার মধ্যে ফিট করবেন। আর অবশ্যই পায়ের যত্ন নিয়মিত নেবেন, নিয়মিত আয়না দিয়ে পায়ের নিচে দেখবেন। চামড়ার রং বা যেকোনো পরিবর্তনে চিকিৎসকের শরণাপন্ন হবেন।সমস্যা: আমি একজন ডায়াবেটিসের রোগী। চিকিৎসক আমাকে নিয়মিত হাঁটতে বলেছেন। তার কথামতো আমি নিয়মিত হাঁটি। তবে সমস্যা হলো, আমার ডান পায়ের বুড়ো আঙুলের পেছনে একটা বড় কড়ে বা কর্ন আছে, যা বেশি হাঁটলে ব্যথা করে ও টাটায়। কড়েটি বহু বছর ধরেই ছিল। এ অবস্থায় এখন আমার কী করা উচিত?রিয়াজনাখালপাড়া, ঢাকা।পরামর্শ: পায়ের যে স্থানে সব সময় কোনো কারণে চাপ বা প্রেসার পড়ে, সেখানেই কর্ন তৈরি হয়। স্থায়ী সমাধানের জন্য আপনাকে কোনো সার্জনের কাছে গিয়ে কর্নটি কেটে উঠিয়ে ফেলতে হবে। পরবর্তীকালে ওই স্থানে আবার যেন তা না গজায়, সেদিকে সাবধান হবেন। সঠিক জুতা নির্বাচন করবেন, পায়ের যত্ন নেবেন। পায়ে যাতে অতিরিক্ত প্রেসার না পড়ে, সেদিকে লক্ষ রাখবেন।