ডিইপিজেডে পোশাকশ্রমিকদের হাতে ইয়াং ওয়ানের কর্মকর্তারা অবরুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ভেতরে ইয়াং ওয়ান নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা তাঁদের কর্মকর্তাদের আজ মঙ্গলবার অবরুদ্ধ করে রেখেছেন। নতুন বেতন কাঠামোয় গ্রেডিং বৈষম্য দূর করার দাবিতে কারখানাটির আট হাজার শ্রমিক সকাল আটটা থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। আইন প্রয়োগকারী সংস্থা ও ডিইপিজেডের কর্মকর্তারা সেখানে যেতে পারছেন না।শ্রমিকদের দাবি, নতুন বেতন কাঠামোতে যে গ্রেডিং করা হয়েছে তাতে পুরোনো শ্রমিকেরা কম বেতন পাচ্ছেন। যাঁরা নতুন ঢুকছেন তাঁরা বেশি বেতন পাচ্ছেন। তাঁরা এ বৈষম্য দূর করার দাবি জানাচ্ছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শ্রমিকদের হাতে কর্মকর্তা অবরুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।