ডিইপিজেডে সোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে সফটেক্স সোয়েটার লিমিটেড কারখানার প্রায় দুই হাজার শ্রমিক আজ সোমবার সকাল আটটা থেকে বিক্ষোভ করছেন। সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবিতে তাঁরা কারখানায় বিক্ষোভ করছেন। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে শ্রমিকেরা কাজে গিয়ে সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।