ডিইপিজেডে ‘আমরা’ অ্যাপারেলসে শ্রমিক বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) ‘আমরা’ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা মামলা প্রত্যাহারসহ অতিরিক্ত কাজের বকেয়া পারিশ্রমিকের দাবিতে আজ সোমবারও বিক্ষোভ করছেন।কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক ইদ্রিস মিয়া জানান, শ্রমিকেরা অতিরিক্ত কাজের বকেয়া পারিশ্রমিকের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন। গতকাল কারখানার উত্পাদন ব্যবস্থাপক (পিএম) শহীদুল ইসলাম দাবিটি নিয়ে মহাব্যবস্থাপক (জিএম) ক্যাপ্টেন (অব.) আবদুল মান্নানের সঙ্গে আলোচনা করতে যান। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং জিএম পিএমকে মারধর করেন। এর জেরে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে গতকাল জিএম আবদুল মান্নানকেও মারধর করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মামলা করে। বিষয়টি নিয়ে পুলিশ সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আজ সকালে মামলা প্রত্যাহারসহ অতিরিক্ত পারিশ্রমিকের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন, যা এখনো চলছে।ইদ্রিস মিয়া স্বীকার করেছেন, শ্রমিকেরা অতিরিক্ত কাজের পারিশ্রমিক পাবেন। তবে এ নিয়ে পিএম ও জিএমের মধ্যে মারধরের ঘটনা ঘটে।