প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকের জামিন হয়নি। আজ সোমবার তাঁর পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিউককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। পর দিন ২২ আগস্ট মতিঝিল থানায় এ ব্যাপারে একটি মামলা হয়। ওই মামলায় এ বছরের ২৬ আগস্ট সংযুক্ত আসামি হিসেবে ডিউককে গ্রেপ্তার করা হয়। ৩১ আগস্ট থেকে তিনি জেলে আছেন। আজ আদালতে ডিউকের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন।