ডিএনআই উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহুবল উপজেলা সদরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ডিএনআই উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ১০ এপ্রিল সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আবদুুল কাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ মো. আব্দাল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সোহেল আহমদ, আরজু মিয়া, ইকবাল বাহার চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক মো. জসীম উদ্দিন, ছাত্র ইসতিয়াক সালেহীন ও ফারহান আরা। সভার আগে পংকজ কান্তি গোপের রচনা ও মুক্তাদির সোহেলের নির্দেশনায় নাটক বিবর্তন মঞ্চস্থ হয়। পরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের ২৫ জন কৃতী ছাত্রছাত্রীর মধ্যে ক্রেস্ট, সনদ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।