ডিএমপির আটজন ওসির রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। আজ রোববার রাতে মহানগর পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্টন থানার ওসি মো. মজিবর রহমানকে বাড্ডায়, বাড্ডার ওসি কাজী ওয়াজেদ আলীকে মিরপুরে বদলি করা হয়েছে। মিরপুর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লাকে আদাবরে, আদাবর থানার ওসি মো. শহীদুল হককে পল্টনে। ডেমরার ওসি মো. মাইনুল আবছারকে মোহাম্মদপুরে, মোহাম্মদপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসানকে ডেমরায়। বংশাল থানার ওসি মো. আবদুল মান্নানকে লালবাগে, লালবাগের ওসি মোহাম্মদ আলীকে বংশাল থানায় বদলি করা হয়েছে।