ডিএমপির নতুন কমিশনার বেনজির আহমেদ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হলেন বেনজীর আহমেদ। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যদার এ কর্মকর্তাকে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান কমিশনার এ কে এম শহীদুল হককে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরে।সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্বে নিয়োগ পেয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোখলেসুর রহমান। সিআইডির বর্তমান অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ শাহ জামান রাজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসব কর্মকর্তাসহ মোট ৫৫ জন পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।বদলি হওয়া অন্যান্য কর্মকর্তার মধ্যে রয়েছেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) আমিনুল ইসলামকে পুলিশ একাডেমী সারদার কমান্ডেন্ট, সিআইডির ডিআইজি নাজমুল হককে এপিবিএন ঢাকায়, ঢাকা এপিবিএনের মাহবুব মহসীনকে সিআইডির ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়াকে ঢাকার রেঞ্জের ডিআইজি, সারদার কমান্ডেন্ট আবদুস সালামকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি (চলতি দায়িত্বে), রাজশাহী মহানগর কমিশনার নওসের আলীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে), খুলনা মহানগর কমিশনার হেলাল উদ্দীন বদরীকে সদর দপ্তরে ডিআইজি, সিলেট মহানগর কমিশনার আফতাব উদ্দিনকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ওবাইদুল্লাহকে রাজশাহী মহানগর কমিশনার (চলতি দায়িত্বে), চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডলকে ঢাকা মহানগরের যুগ্ম কমিশনার (চলতি দায়িত্বে), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা মহানগর যুগ্ম কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়াকে সিলেট মহানগরের অতিরিক্ত কমিশনার, ওএসডি থাকা মোজাম্মেল হোসেনকে সারদা পুলিশ একাডেমীর উপাধ্যক্ষ (চলতি দায়িত্বে) করা হয়েছে।পুলিশ সুপার: কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শফিকুল ইসলামকে চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্বে)। জাতিসংঘ মিশন থেকে আসা জিএম আজিজুর রহমানকে খুলনা মহানগর উপকমিশনার, রাজশাহী মহানগরের সাজ্জাদুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জের এসপি (চলতি দায়িত্ব), জাতিসংঘ মিশন থেকে ফেরত মোর্শেদুল আনোয়ার খান রাজশাহী মহানগর উপকমিশনার, গাইবান্ধার এসপি শাহাদত হোসেনকে সিলেট আরআরএফের কমানডেন্ট, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান ভূঁইয়া সদর দপ্তরে এআইজি (চলতি দায়িত্ব), ঢাকা মহানগরের বেগম আতিকা ইসলামকে ঢাকা মহানগর উপকমিশনার (চলতি দায়িত্ব), ঢাকার অতিরিক্ত উপকমিশনার রুহুল আমীনকে ঢাকা মহানগরের উপকমিশনার (চলতি দায়িত্ব), রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের বাসুদেব বণিক গাইবান্ধার এসপি (চলতি দায়িত্ব), ওএসডি মোর্শেদ আলমকে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র বেতবুনিয়ার কমানডেন্ট, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এজাজ আহমেদকে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (চলতি দায়িত্ব), টেলিকমের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল হাসান গণিকে টেলিকমের পুলিশ সুপারের চলতি দায়িত্বে, সদর দপ্তরের মাহফুজুর রহমানকে এআইজির চলতি দায়িত্বে, সদর দপ্তরের এআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হককে ডিএমপির উপকমিশনার, সদর দপ্তরের এস এম নজরুল ইসলামকে এসবির বিশেষ সুপার (চলতি দায়িত্ব), সদর দপ্তরের এআইজি (ইন্টারপোল) হাসিব আজিজকে এপিবিএনের অধিনায়ক, এপিবিএনের অধিনায়ক মোশফেকুর রহমানকে সদর দপ্তরে এআইজি, আরএমপির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে পাবনার এসপি, পটুয়াখালীর এসপি শৈবাল কান্তি চৌধুরীকে সািইডির বিশেষ পুলিশ সুপার, মিশন থেকে ফেরত আবদুর রাজ্জাক জামালপুরের এসপি, আরএমপির উপকমিশনার প্রলয় সিসিম মাগুরার এসপি (চলতি দায়িত্ব), ডিএমপির এডিসি মনির হোসেন ডিএমপির উপকমিশনার (চলতি দায়িত্ব), লক্ষ্মীপুরের এসপি নজরুল হোসেনকে এসসবির বিশেষ সুপার, মিশন থেকে ফেরত একরামুল হাবীবকে কুষ্টিয়ার এসপি, সদর দপ্তরের হাবিবুর রহমান লালমনিরহাটের এসপি, মিশন থেকে আসা আজাদ মিয়া পটুয়াখালীর এসপি (চলতি দায়িত্ব), বরিশাল মহানগরের উপকমিশনার মনিরুজ্জামান পুলিশ স্টাফ কলেজে, কুষ্টিয়ার এসপি শাহাবুদ্দিন খানকে কুমিল্লার এসপি, মিশন থেকে আসা কামরুল আহসান যশোরের এসপি, যশোরের এসপি দিদার আহমেদ খুলনা মহানগরের উপকমিশনার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক জয়পুরহাটের এসপি (চলতি দায়িত্বে), সদর দপ্তরের মো. শাহরিয়ার মেহেরপুরের এসপি, পিরোজপুরের এসপি এ জেড এম নাফিউল ইসলাম এসবির এসপি (চলতি দায়িত্ব), সাতক্ষীরার এসপি এস এম মনিরুজ্জামানকে পিরোজপুরের এসপি, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান খান সাতক্ষীরার পুলিশ সুপার (চলতি দায়িত্ব), ঠাকুরগাঁর এসপি বি এম হারুনর রশিদ আরআরএফ রাজশাহীর কমানডেন্ট, হবিগঞ্জের এসপি মোহাম্মদ আলী মিয়া ডিএমপির উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।