ডিএমপির সব থানা ও দপ্তর ধূমপানমুক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানা ও দপ্তর ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। ডিএমপির কমিশনার এ কে এম শহীদুল হক আজ সোমবার এ সংক্রান্ত একটি লিখিত আদেশ দিয়েছেন।আদেশে বলা হয়েছে, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ অনুযায়ী যেকোনো পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ। ডিএমপির সব থানা ও দপ্তরকে পাবলিক প্লেস হিসেবে গণ্য করে ধূমপানমুক্ত ঘোষণা করা হলো। এই আদেশের আওতায় ঢাকার সব থানা, ফাঁড়ি, পুলিশ বক্স, ট্রাফিক ইউনিটসহ সব দপ্তরে ধূমপান নিষিদ্ধ।