ডিএসই নির্বাচনের ফলাফল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নির্বাচনে সর্বোচ্চ ১৭৮ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন রকিবুর রহমান। এ ছাড়া খাজা গোলাম রসুল, আহমেদ ইকবাল এবং শরিফ আতাউর রহমানও ডিএসইর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ রোববার অনুষ্ঠিত ডিএসইর নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ভোটাররা। ২২৮ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ছিলেন ২২৫।২৭ মার্চ ডিএসইর বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত চারজন পরিচালকের মধ্য থেকেই নির্বাচিত করা হবে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিকে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ভোট পাওয়া রকিবুর রহমানেরই ডিএসইর সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সর্বাধিক।উল্লেখ্য, আজকের নির্বাচনে নির্বাচিত অন্যতম পরিচালক আহমেদ ইকবালকে কোনো কারণ দর্শানো ছাড়াই নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তবে পরে হাইকোর্টের এক আদেশের মাধ্যমে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।এর আগের তফসিল অনুযায়ী ডিএসইর নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল ৩ মার্চ। কিন্তু নির্বাচনের এক দিন আগে সেই তফসিল বাতিল করে আজকের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।