ডিএসই: এসইসির অযাচিত হস্তক্ষেপের কারণেই বাজারে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অযাচিত হস্তক্ষেপের কারণেই শেয়ারবাজারে অস্থিরতা ও সূচকের ওঠানামা বেশি হচ্ছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, এসইসি একেক সময় একেক সিদ্ধান্ত নিয়ে শেয়ারবাজারকে অস্থির করে তুলেছে। গতকাল শেয়ারবাজারে সাধারণ সূচকের ওপরে ওঠার কারণ হিসেবে একটি গুজবের কথা উল্লেখ করেন বিনিয়োগকারীরা। তাঁরা বলেন, গতকাল সারা দিনই শেয়ারবাজারে গুজব ছিল, মার্চেন্ট ব্যাংকগুলো ব্যাংকের শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বাড়াতে পারে। সে কারণে শেয়ারবাজারের সাধারণ মূল্য সূচকের ঊর্ধ্বগতি ছিল। আজ সকাল থেকেই বিনিয়োগকারীরা এই গুজব সম্পর্কে জানতে পারলে, সাধারণ সূচক আবার নিচে নেমে যেতে থাকে।শেয়ারবাজারকে গতিশীল করতে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে কমপক্ষে ২০ শতাংশ সরকারি বিনিয়োগ নিয়ে আসার দাবি জানান। বিনিয়োগকারীদের মতে, সরকারি বিনিয়োগ থাকলে শেয়ারবাজার শক্তিশালী হবে।আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে সাধারণ সূচক প্রায় ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৯৮ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট লেনদেন দাঁড়িয়েছে ২৪০ কোটি টাকা। আজ মোট ৭৭টি শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ বৃহস্পতিবার ঢাকা শেয়ারবাজারে লেনদেনকৃত প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের সর্বশেষ বিক্রীত মূল্য—লঙ্কা-বাংলা ফিন্যান্স ৩৫২ টাকা, যমুনা অয়েল লিমিটেড ৪০২ টাকা, গ্রামীণফোন লিমিটেড ৩৩৭.৫ টাকা, বেক্সটেক্স ১০৪ টাকা, বেক্সিমকো ৩৮১ টাকা, ডেসকো ১,৬৬২ টাকা, সামিট পাওয়ার ১,৩৯১ টাকা, ওশেন কনটেইনার ২৯৬.৫ টাকা, কেয়া কসমেটিক্স ১১০ টাকা এবং মেঘনা পেট্রোলিয়াম ২৯৮ টাকা।