ডিএসই: বছরের প্রথম দিনে সাধারণ সূচক ঊর্ধ্বমুখী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে ঢাকা শেয়ারবাজারের লেনদেনে। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৬২৬ কোটি টাকা। সাধারণ সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৬৩ পয়েন্টে। এ পর্যন্ত মোট ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এ পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, বেক্সটেক্স লিমিটেড ও লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেড।