ডিএসই: বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে, সূচকের ব্যাপক পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের শেয়ারের দরপতন ও সূচকের ব্যাপক নিম্নমুখিতা দিয়ে শেষ হয়েছে আজ বুধবার ঢাকা শেয়ারবাজারের লেনদেন। মোট লেনদেনে চাঙাভাব থাকলেও সাধারণ সূচক আজ নেমে গেছে ১০৪ পয়েন্ট। শেষ পর্যন্ত এই সূচক দাঁড়িয়েছে ৫৩৯৯ পয়েন্টে।শেয়ারবাজারে আজ বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দরপতন লক্ষ করা গেছে। আজ মোট ১৯৯ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। শেয়ারবাজারের লেনদেনে গত কয়েক মাসের মধ্যে আজই সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। আজ প্রায় সব ব্যাংকেরই শেয়ারের দরপতন হয়েছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা নিজেদের হাতে থাকা ব্যাংকগুলোর শেয়ার বেশি লাভের আশায় আজ বিক্রিতে মনোযোগী হওয়ায় আজ শেয়ারবাজারে সবগুলো ব্যাংকের শেয়ারের দাম কমেছে।আজ ঢাকা শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান নেই। সকালে গ্রামীণফোনের শেয়ারের ব্যাপক মূল্যবৃদ্ধি হলেও শেষ পর্যন্ত গ্রামীণফোন লেনদেনের শীর্ষে স্থান ধরে রাখতে পারেনি। আজ শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো এসিআই লিমিটেড, এগ্রো মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, বাটা সু লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড।এদিকে শেয়ারবাজারে ব্যাংকের শেয়ারের দরপতনের কারণ হিসেবে ডিএসই কর্তৃপক্ষ একে প্রোফিট টেকিং হিসেবে দেখছেন। ডিএসইর সহসভাপতি সাইফুল ইসলামের মতে, কয়েক দিন ধরে ব্যাংকের শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাওয়ায় আজ অনেকেই এ খাতের শেয়ার বিক্রি করে লাভ তুলে নিয়েছেন। তবে সামগ্রিকভাবে বেশির ভাগ শেয়ারের দাম কমে যাওয়ার কারণ হিসেবে বিনিয়োগকারী এসইসির লোন মার্জিন কমিয়ে দেওয়ার নির্দেশনাকে দায়ী করেছেন। এ ছাড়া গ্রামীণফোনের দাম আজ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায়, বিষয়টি তদন্ত কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।