ডিএসই: বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে আজ মঙ্গলবার সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সাধারণ মূল্যসূচক প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৫৮ পয়েন্ট। শেয়ারবাজারে আজকের লেনদেনও বেশ চাঙা। এ পর্যন্ত মোট ৩৩৯ কোটি টাকার লেনদেনে হয়েছে।শেয়ারবাজারে আজ বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা শেয়ারবাজারে মোট ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।শেয়ারবাজারে আজ লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এবং যমুনা অয়েল লিমিটেড। এদিকে আজ মেরিকো বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বেলা ১১টা থেকে গাজীপুরে প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।