ডিএসই: বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের বাজার চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিন সাধারণ মূল্যসূচকের নিম্নগতি লক্ষ করা গেলেও আজ বুধবার শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচকের পুনরায় ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। দুপুর ১২টা পর্যন্ত শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৭২ পয়েন্টে। শেয়ারবাজারে আজ বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের মূল্য দুপুর ১২টা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর সংখ্যা ১৩৯টি। এ ছাড়া ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ঢাকা শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার প্রথম ঘণ্টায় শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ বিক্রীত মূল্য—বেক্সিমকো লিমিটেড ৩৮৯ টাকা, বেক্সটেক্স ১০১ টাকা, গ্রামীণফোন ৩৫৯ টাকা, প্রাইম ব্যাংক ৭০১ টাকা, লঙ্কা-বাংলা ফিন্যান্স ৪২০ টাকা, কেয়া কসমেটিক্স ১১৫ টাকা, সামিট পাওয়ার এক হাজার ৩৬৭ টাকা, এবি ব্যাংক এক হাজার ২৪৯ টাকা, আফতাব অটোমোবাইলস লিমিটেড দুই হাজার ২১৬ লিমিটেড এবং নাভানা সিএনজি ২৬২ টাকা।এদিকে প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া তারা ২০০৯ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।করপোরেট ঘোষণার কারণে আজ বুধবার ২৪ ফেব্রুয়ারি প্রাইম ব্যাংকের শেয়ারের কোনো মূল্যসীমা নেই।আলোচ্য সময়ে শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে ২১২ কোটি টাকার।