ডিএসই: বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে
সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। সাধারণ সূচক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩৬ পয়েন্টে। ডিএসইর সূচক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৯৩ পয়েন্টে। এ পর্যন্ত মোট লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ পর্যন্ত ঢাকা শেয়ারবাজারে শীর্ষ লেনদেনকারী ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ বিক্রীত মূল্য—বেক্সিমকো লিমিটেড ৩৮২ দশমিক ছয় টাকা, গ্রামীণফোন ৩৭৭ টাকা, বেক্সটেক্স লিমিটেড ৯৯ টাকা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ৪৫৫ টাকা, লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেড ৪১৩ টাকা, এবি ব্যাংক লিমিটেড এক হাজার ২৩১ দশমিক ৭৫ টাকা, পদ্মা ওয়েল লিমিটেড ৬৯০ টাকা, ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ১০৯ টাকা, নাভানা সিএনজি লিমিটেড ২৬৩ দশমিক নয় টাকা এবং স্কয়ার ফার্মা তিন হাজার ৫৬০ টাকা।এদিকে সাউথ ইস্ট ব্যাংক জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ মার্চ প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে । এ ছাড়া আজ বৃহস্পতিবার করপোরেট ডিক্লারেশনের কারণে তাদের শেয়ারে কোনো মূল্যসীমা নেই। অন্যদিকে সিনোবাংলা লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ১১ মে তাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একইভাবে করপোরেট ডিক্লারেশনের কারণে আজ শেয়ারবাজারে তাদের লেনদেনে কোনো মূল্যসীমা নেই।