ডিএসই: রেকর্ড মূল্যসূচক ও লেনদেনে চাঙাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মূল্যসূচকের রেকর্ড ঊর্ধ্বগতি ও লেনদেনে চাঙাভাব দিয়ে শেষ হয়েছে আজ সোমবার ঢাকা শেয়ারবাজারের লেনদেন। আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক প্রায় ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে। সর্বমোট লেনদেন হয়েছে এক হাজার ২৪ কোটি টাকা। সোমবার ঢাকা শেয়ারবাজারে মোট ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টির।লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো এসিআই লিমিটেড, এএমসিএল (প্রাণ), অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, বাটা সু কোম্পানি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড।