ডিএসই: লেনদেন চাঙা, তবে সূচকের বড় পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে মোট লেনদেন রোজ বেড়েই চলেছে। আজ রোববার সপ্তাহের প্রথম দিনেই লেনদেনে নতুন রেকর্ড ছুঁয়েছে। মোট এক হাজার ৬০৯ কোটি টাকায় আজকের লেনদেন আগের সব রেকর্ডকে অতিক্রম করেছে। তবে আজ সাধারণ সূচকের নিম্নগতি ভাবিয়ে তুলেছিল বিনিয়োগকারীদের। ২৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে আজ সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৩৬৭ পয়েন্টে। এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের সহসভাপতি শাকিল রিজভী বলেন, ‘বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যাওয়ার কারণেই আজ সাধারণ সূচকে ব্যাপক পতন লক্ষ্য করা গেছে।’ বিশাল মূলধনের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম পড়ে যাওয়ার কারণে সাধারণ সূচকের এই পতন লক্ষ্য করা গেছে বলে বিশ্লেষকেরা মনে করেন।আজ শেয়ারবাজারে মোট ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদের মধ্যে বেশির ভাগ অর্থাত্ মোট ১৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দাম বেড়েছে ৯০টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের।আজ শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো প্রাইম ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড।এদিকে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় প্রতিষ্ঠানটিকে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে।অন্যদিকে স্টক ব্রোকারস ও মার্চেন্ট ট্রেডার্সকে বলা হয়েছে, মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের যেন কোনো ঋণ দেওয়া না হয়। আজ ডিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।