ডিএসই: লেনদেনের ধীরগতি কাটিয়ে শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে
লেনদেনের ধীরগতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ারবাজার। আজ শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে। তার পরেও গ্রামীণফোন ও ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ার কারণে সূচক ঊর্ধ্বমুখী ছিল বলে মনে করেন সাধারণ বিনিয়োগকারীসহ অন্য বিশ্লেষকেরা। শেয়ারবাজারের লেনদেনও ছিল আজ মোটামুটি চাঙা। আজ মোট এক হাজার ২০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সাধারণ মূল্যসূচক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৫২ পয়েন্ট।আগেই বলা হয়েছে, শেয়ারবাজারে আজ বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এর সংখ্যা ৯৩। দাম বেড়েছে ১৪১টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দাম বাড়ার তালিকায় ছিল ব্যাংকিং খাত, গ্রামীণফোন ও মিউচুয়াল ফান্ডের শেয়ারগুলো। দাম কমেছে বিদ্যুত্, জ্বালানি ও বীমা খাতের শেয়ারের।এদিকে বিডিকম ও ওয়ানব্যাংক লিমিটেড বাজারে রাইট শেয়ার ছেড়ে তহবিল সংগ্রহ করার আবেদন আইনি শর্ত পূরণ না হওয়ার কারণে এসইসির অনুমোদন পায়নি।আজ শেয়ারবাজারে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে গ্রামীণফোন, শাহ্জালাল ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড ও এবি ব্যাংক লিমিটেড।